প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
রামুর ঈদগড়ে ১২০ লিটার চোলাই মদসহ আটক ১

মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ তল্লাশি পরিচালনা করা হয়। এসময় ঈদগড় বাজার রাস্তার উপর থেকে একটি সিএনজিসহ আরিফ উল্লাহ (৪৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহেশখালী উপজেলার ডেইল্লাঘোনা এলাকার মো. আমান উল্লাহর ছেলে।
এ বিষয়ে এসআই খোরশেদ আলম জানান, ঘটনাটি তদন্ত করে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক আরিফ উল্লাহকে রাতেই থানায় প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট